বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মর্টার সেল উদ্ধার, বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করল সেনাবাহিনী

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২০ ইং
জীবননগরে মর্টার সেল উদ্ধার, বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করল সেনাবাহিনী
জীবননগর অফিস: জীবননগর থানা চত্বর থেকে মাটি খোড়া কালীন অবস্থায় যুদ্ধকালীন সময়ের একটি মর্টার সেল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম জীবননগর থানায় উপস্থিত হয়ে এ মর্টার সেলটি উদ্ধার করে জীবননগর পৌরসভার ইসলামপুর হেলিপ্যাড নামক স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। জীবননগর থানা সূত্রে জানা গেছে, গত বুধবারে জীবননগর থানার একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খোড়া অবস্থায় মর্টার সেলটি পাওয়া যায়। বিষয়টি যশোর সেনাবাহিনীকে জানালে গতকাল বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি টিম জীবননগর থানায় হাজির হয় এবং বিস্ফোরণ ঘটিয়ে তা ধ্বংস করে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা-জীবননগর থানার সার্কেল সহকারী পুলিশ সুপার এএসপি আবু রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ