বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জানাজার যাত্রী নিয়ে এসে নিজেই লাশ হলেন ইজিবাইক চালক

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২০ ইং
জানাজার যাত্রী নিয়ে এসে নিজেই লাশ হলেন ইজিবাইক চালক
প্রতিবেদক, কালীগঞ্জ: জানাজায় অংশ নেওয়া যাত্রীর ভাড়ায় এসে শাহাজান আলী (৩০) নামের এক ইজিবাইক চালক মালবাহী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। নিহত শাহাজান মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মনছের মোল্যার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা আড়াইটায় ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার ফুলবাড়ি গেটে। প্রত্যাক্ষদর্শী ফুলবাড়ি গ্রামের হারুন অর রশিদ জানান, ‘বুধবার ভোরে আমার চাচি খাদেজা বেগম মারা যান। তাঁর জানাজায় অংশ নিতে আসা স্বজনদের নিয়ে ইজিবাইকের ভাড়ায় এসেছিলেন শাহাজান। তিনি আমাদের বাড়িতে পৌঁছে যাত্রী নামিয়ে দিয়ে নিকটবর্তী রেললাইনের পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ