বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে জব্দকৃত হলুদ ও ঝালের গুড়া ধ্বংস

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২০ ইং
চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে জব্দকৃত হলুদ ও ঝালের গুড়া ধ্বংস
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে জব্দকৃত গুড়া হলুদ ও ঝাল ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান সাধারণ জনগণের উপস্থিতিতে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজের নীচে সেগুলো ধ্বংস করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, গত ১৯ আগস্ট রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বাস টার্মিনালের জননী পরিবহনের কাউন্টার থেকে বস্তায় থাকা ৪৯০ কেজি গুড়া হলুদ ও ঝাল জব্দ করা হয়। জব্দকৃত হলুদ ও ঝালের মালিক পালিয়ে গেলে সেগুলো জব্দ করার পর বিএসটিআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার পর জব্দকৃত গুড়া হলুদ ও ঝাল ভেঁজাল প্রমাণিত হলে গতকাল মঙ্গলবার দুপুরে সেগুলো জনসম্মুখে মাথাভাঙ্গা নদীর ধারে ফেলে ধ্বংস করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার সোবহান আলী ও চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুম রেজার নের্তৃত্বে পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ