বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সব ধর্ষকদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২০ ইং
সব ধর্ষকদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি
সিলেটে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে দামুড়হুদায় মানববন্ধন প্রতিবেদক, দামুড়হুদা: সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের ফাঁসির দাবিতে দামুড়হুদায় নারী সংগঠন পল্লী সমাজের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা মহাসড়কের দামুড়হুদাস্থ ব্র্যাক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নারী সংগঠনের নের্তৃবৃন্দ অভিযুক্ত ধর্ষকদের ফাঁসির দাবি তুলে বক্তব্য দেন। বক্তারা বলেন, মোট ৯ জনের নামে মামলা করা হলেও পুলিশ প্রধান অভিযুক্তসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। বাকি সব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী সংগঠন পল্লী সমাজের দামুড়হুদা দশমীপাড়া সমিতির সভানেত্রী নূরজাহান বেগম, দামুড়হুদা বেগোপাড়া সমিতির সভানেত্রী আফরোজা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির চুয়াডাঙ্গা জেলা ব্যবস্থাপক ফাতেমা খাতুন, ব্র্যাক দামুড়হুদা অফিসের এরিয়া ম্যানেজার মাহিনুর রহমান, এরিয়া ম্যাজোর (প্রগতি) রবিউল ইসলাম, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার আব্দুদল হাইসহ নারী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ