বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলসানি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২০ ইং
আলসানি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী
মেহেরপুর অফিস: আলসানি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক ব্যবসায়ী। গতকাল শনিবার দুপুরের দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। জানা গেছে, মাগুরা থেকে এক ব্যবসায়ী চুয়াডাঙ্গা ভালাইপুরের উদ্দেশ্য রওনা হন। পথের মধ্যে বাসের ভেতরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা সবকিছু হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে অজ্ঞান অবস্থায় গাড়ির যাত্রীরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, পানের সঙ্গে কোনো কিছু খাওয়ানো হতে পারে। তাঁর কাছ থেকে একটি মোবাইল ও টাকা রাখা একটা ব্যাগ ছিল। ব্যাগটি কাটা, ব্যাগে কিছু পাওয়া যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত তিনি অজ্ঞান অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


কমেন্ট বক্স