বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহরের যেসব এলাকায় আজ বিদ্যুৎ বন্ধ থাকবে

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২০ ইং
চুয়াডাঙ্গা শহরের যেসব এলাকায় আজ বিদ্যুৎ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তরের অধীন চুয়াডাঙ্গা পৌর এলাকায় আজ শনিবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় অবস্থিত ৩৩/১১ কেভি হাসপাতাল ফিডারের লাইনের নিকটবর্তী বৃক্ষের ডালপালা কাটার কাজের জন্য এসময় বিদ্যুৎ সরবরাহ করা হবে না। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তা হলো-চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি, ফিরোজ রোড, মহিলা কলেজ রোড, ফার্মপাড়া, নুরনগর, শান্তিপাড়া, পলাশপাড়া, বুদ্ধিমানপাড়া ও মুসলিমপাড়া। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ চুয়াডাঙ্গা দপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চত করা হয়।


কমেন্ট বক্স