বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কিশোর গ্যাং নেতা ফজা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২০ ইং
আলমডাঙ্গায় কিশোর গ্যাং নেতা ফজা গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা অঞ্চলের এক সময়ের কিশোর গ্যাং গ্রুপের অন্যতম নেতা আলমডাঙ্গার নওদাবন্ডবিলের সজিব ওরফে ফজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় মারামারি, চুরি ও বিষ্ফোরক আইনে ৪টি মামলা রয়েছে। জানা যায়, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া অঞ্চলের এক সময়ের কিশোর গ্যাং গ্রুপের অন্যতম নেতা আলমডাঙ্গার নওদাবন্ডবিলের মণ্টু মণ্ডলের ছেলে সজিব ওরফে ফজা (২০) এখনও বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি মামলার হুলিয়া মাথায় নিয়ে তিনি পলাতক ছিলেন। আলমডাঙ্গা থানা পুলিশ বেশ কিছুদিন ধরে ফজাকে গ্রেপ্তার করতে চেষ্টা করে আসছিল। গত বুধবার সন্ধ্যায় ফজা নিজ বাড়িতে অবস্থান করছেন, গোপনে এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই মহানন্দ রায় নওদাবন্ডবিল এলাকায় অভিযান চালিয়ে ফজাকে গ্রেপ্তার করেন। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া অঞ্চলে এক সময়ের কিশোর গ্যাং গ্রুপের তাণ্ডব ছিল সীমাহীন। এই গ্রুপের শীর্ষ নেতা ছিলেন আলমডাঙ্গার নিহত ইমরান। তাঁর অন্যতম সহযোগী ছিল তমাল ও ফজা। ইমরান নিহত হওয়ার পর এ কিশোর গ্যাং গ্রুপ খেই হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে তমালও নিজ এলাকা গোপালগঞ্জে ফিরে গেলে এ গ্যাং গ্রুপ আরও দুর্বল হয়ে পড়ে। তাদের তৎপরতা থেমে যায়। কিছুদিন ধরে ফজা আবারও এ গ্রুপটিকে সক্রিয় করতে কয়েকজন সহযোগিকে সঙ্গে নিয়ে এলাকায় নানা অপকর্মে লিপ্ত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল