বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২০ ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় জেলা প্রশাসকের নিদের্শনা মোতাবেক সঠিক কাগজপ্রত্র রেখে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৬ জনের নিকট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকল ব্যবসাপ্রতিষ্ঠানরে কাগজপত্র সঠিক রাখার জন্য সরকারিভাবে বিশেষ নিদের্শনা জারি করা হয়েছে। এ আলোকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের কাগজপত্র না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কার্পসডাঙ্গা তেল পাম্পের মালিক আব্দুল মালেককে ৫ শ টাকা, সুবুলপুরের সাইফুল ইসলামকে ৫ শ টাকা, কার্পাসডাঙ্গার লিয়াকত আলীকে ৫ শ টাকা ও কোমরপুরের আব্দুল মালেককে ৫ শ টাকা জরিমানা করেন। অপর দিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন গতকাল বেলা তিনটার দিকে কাপার্সডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের সঠিক কাগজপত্র না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারায় কার্পাডাঙ্গার আরিফুল ইসলামকে দেড় হাজার টাকা ও কুড়ুলগাছির মতিয়ার রহমানের দেড় হাজার টাকা জরিমানা আদায় করেন। ব্যবসাপ্রতিষ্ঠানের কাগজপত্রের বিষয়ে অভিযান অব্যহত থাকবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল