ভারতীয় গাঁজা ও পেঁয়াজের বীজ উদ্ধার
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০২০
ইং
দর্শনার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও পেঁয়াজের বীজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের দক্ষিণপাড়ার মাঠ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সদাবাড়ী গ্রামের মাঠ থেকে ১৫ কেজি ৫ শ গ্রাম ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া পেঁয়াজের বীজ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স