চুয়াডাঙ্গায় বিজিবি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা!
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বড় বাজরে দেশ ট্রেড লিংকের বিক্রয় প্রতিনিধির কাছে বিজিবির কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকার সিগারেট হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এ সময় আরও কয়েকটা দোকানে মালামাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি ওই প্রতারক। সিগারেট হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই বিক্রয় প্রতিনিধি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই প্রতারক সিগারেটগুলো হাতিয়ে নেয়।
জানা যায়, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি চুয়াডাঙ্গার পরিবেশক রেল বাজারের ‘দেশ ট্রেড লিংক’-এর বিক্রয় প্রতিনিধি (্এসআর) সাহাবুল ইসলাম বুধবার সকালে বড় বাজার এলাকায় সিগারেট বিক্রি করতে যান। এ সময় অপিরচিত এক ব্যক্তি নিজেকে চুয়াডাঙ্গা বিজিবির কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর কাছে সিগারেট কিনতে চান। তাঁর চাহিদা অনুযায়ী সিগারেটের মোট দাম হয় ৪৪ হাজার ৪০৩ টাকা। এ সময় ওই প্রতারক এসআর শাহাবুলকে শহীদ হাসান চত্বরে বিজিবির একটি গাড়ি দেখিয়ে বলে গাড়িতে তাঁর অফিসারের কাছ থেকে টাকা নিয়ে এসে সিগারেটগুলো নিয়ে যাবে সে। কিছুক্ষণ পর ফিরে এসে বলে ভাই অফিসারের কাছে টাকা নেই, আপনার একজনকে আমার সঙ্গে দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। এসআর শাহাবুল ফিরোজ নামে তাঁর এক সহকর্মীকে ওই প্রতারকের সঙ্গে পাঠালে পান্না সিনেমা হল এলাকায় কৌশলে ফিরোজকে বোকা বানিয়ে পালিয়ে যায় ওই প্রতারক। এ সময় আরও কয়েকটি দোকানে প্রতারণা করার চেষ্টা করলেও ব্যর্থ হয় ওই প্রতারক। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এসআর শাহাবুলসহ দেশ ট্রেড লিংকের আরও কয়েকজন ওই প্রতারককে খুঁজতে গেলে পুরাতন হাসপাতাল এলাকাসহ পান্না সিনেমা হল এলাকার আরও কয়েকটি দোকানের প্রতারণার চেষ্টা বিষয়টি বুঝতে পারেন তাঁরা। এ ঘটনায় এসআর শাহাবুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
কমেন্ট বক্স