তিন ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২০
ইং
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীর কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নের্তৃত্বে মেহেরপুর শহরের বড় বাজার, হোটেল বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর কাছে থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ ও মিষ্টির বক্সে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা মোতাবেক মেহেরপুর শহরের বড় বাজারের গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের কাছে থেকে ২০ হাজার টাকা, আবাসিক এলাকায় গ্যাস ভর্তি সিলিন্ডার রাখার অপরাধে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার পপি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারায় ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় কোট সড়ক এলাকার শাহাবুদ্দীন খান ব্রাদার্সকে মেয়াদোত্তীর্ণ মালামাল ও আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অভিযোগ পেয়ে এসমস্ত দোকানে জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এসময় মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক, মার্কেটিং অফিসার জিবরাইল হোসেন, এসআই সেলিমসহ সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স