বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২০ ইং
কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে এনামুল হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে সে মারা যায়। এনামুল কালীগঞ্জ উপজেলার নেয়ামতপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। এ ছাড়া সে নেয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এনামুলের বাবা মোক্তার হোসেন জানান, এনামুল রাতে আমাদের সাথে একই ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে ছেলের কান্নার শব্দ শুনে উঠে দেখি বিছানায় সাপ। সাপ এনামুলের হাতে কামড় দিয়েছিল। এরপর ছেলেকে স্থানীয় এক ওঝাঁর কাছে নিয়ে ঝাঁড়ফুক করার সময় ভোরে মারা যায়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল