বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ফেনসিডিল-মদ-ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২০ ইং
মহেশপুরে ফেনসিডিল-মদ-ইয়াবাসহ দুজন আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০ বোতল ভারতীয় মদ ও ৫পিস ইয়াবা উদ্ধার করেছে। অন্যদিকে, ভারতীয় ওষুধসহ মনিরুল ও সাহাবুদ্দীন নামে দুজন চোরাকারবারীকে আটক করেছে। গতকাল সোমবার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে, মহেশপুর উপজেলার গোপালপুর, একই উপজেলার লেবুতলা, শ্যামকুড় কলোনীপাড়া, মকরধ্বজপুর ও জীবননগরের মানিকপুর গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় এ সব ভারতীয় মাদকদ্রব্য আটক করা হয়। এদিকে, দর্শনরা ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে জয়নগর গ্রামের কেছমত আলীর ছেলে মনিরুল ও একই গ্রামের ইমাম হোসেনের ছেলে সাহাবুদ্দীনকে ৭২০ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ, মোবাইল, ডিসকভারি মোটরসাইকেল ও নগদ ৯ হাজার ৬৫ টাকাসহ আটক করা হয়েছে। অভিযানের সময় জয়নগর গ্রামের ওমর আলীর ছেলে শফিকুল পালিয়ে যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল