বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে সিগারেটের লিফলেট, বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী জব্দ

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২০ ইং
আমঝুপিতে সিগারেটের লিফলেট, বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী জব্দ
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি বাজারে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানির মোর সিগারেটের বিজ্ঞাপন, লিফলেট ও প্রচার সামগ্রী জব্দ করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে বকুল হোসেন ও মফিজের দোকানে জাপান টোব্যাকো কোম্পানির মোর সিগারেটের বিজ্ঞাপন, লিফলেট ও প্রচার সামগ্রী জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সব নিষিদ্ধ প্রচার সামগ্রী জব্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল