শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

`17495572_1816944048555023_170382311_n`

আফজালুল হক: 'ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বর থেকে যক্ষা দিবস উপলক্ষে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সদর হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় যক্ষা হাসপাতালের ইনচার্জ ডাঃ আলী হোসেন, ডাঃ রতন কুমার সিংহসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে সদর হাসপাতাল চত্বরে এক আলোচনা সভার আযোজন করা হয়। সভায় বক্তারা বলেন, যক্ষ্মা প্রাণঘাতী রোগ হলেও নিরাময়যোগ্য। নিয়মিত, ক্রমাগত ও সঠিক মাত্রায় ওষুধ খেলে ছয় থেকে আট মাসের মধ্যে এ রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত