নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বিভাগীয় প্রধান(ওয়েল্ডিং) মো. রওশন আলী বিশ্বাস, বিভাগীয় প্রধান(ইলেকট্রিক্যাল) ইমরুল কাদির, বিভাগীয় প্রধান(নন টেক) আবু সাঈদ মো. নাজমুস সাদাত। এছাড়াও বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন