শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামী ৩টি বোমাসহ টুটুল আটক

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০১৭ ইং
আলমডাঙ্গায় ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামী ৩টি বোমাসহ টুটুল আটক

`1111`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৩টি বোমাসহ ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামী টুটুলকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় মুনাকসা গ্রামের মুখে কেরামবোর্ড খেলার সময় টুটুলকে আটক করে। আটকের পর রাতে তার নিজ ঘর থেকে একটি ব্যাগের মধ্যে রাখা ৩টি বোমা উদ্ধার করে। জানাগেছে, উপজেলার কালিদাসপুর উত্তর পাড়ার শহিদুল ইসলামের ছেলে টুটুল(৩০) ডাকাতি ও মাদক দ্রব্য মামলার আসামী।  ইতোপূর্বে নিজের হাতে রাখা বোমা বিস্ফোরন হয়ে তার বাম হাত উড়ে যায়। শনিবার সন্ধ্যায় কেরামবোর্ড খেলার সময় তাকে আটক করে থানা পুলিশ। পরে রাতে তাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩টি বোমা উদ্ধার করেছে। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত