রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সাংবাদিক মামুনের ওপর অর্তকিত হামলা : হাসপাতালে চিকিৎসাধীন দর্শনা প্রেসক্লাবে জরুরী বৈঠক ॥ আজ মামলা হতে পারে

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৭ ইং
দর্শনায় সাংবাদিক মামুনের ওপর অর্তকিত হামলা : হাসপাতালে চিকিৎসাধীন দর্শনা প্রেসক্লাবে জরুরী বৈঠক ॥ আজ মামলা হতে পারে

দর্শনা অফিস: স্থানীয় একটি দৈনিক স্থানীয় পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান, দর্শনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আহসান হাবীব মামুনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী বেধরকভাবে মারধর করেছে সাংবাদিক আহসান হাবীব মামুনকে। মূমূর্ষ অবস্থায় মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। দর্শনা প্রেসক্লাবে জরুরী বৈঠকে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়েছে। গ্রহন করা হয়েছে মামলা দায়েরের সিদ্ধান্ত। দর্শনার পার্শ্ববর্তি আকন্দবাড়িয়া নতুন পাড়ার লাল্টুর বাড়িতে বেড়াতে আসেন তার স্ব-স্ত্রীক সেনা সদস্য শ্যালক। গত পরশু বুধবার রাত ১টার দিকে ওই গ্রামেরই বিল্লাল ও হামিদুল নামের ২ বকাটে যুবক দলবল নিয়ে লাল্টুর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় লাল্টু ও তার অন্তসত্তা স্ত্রী মমতাজ বেগম এগিয়ে এসে আতিœয়ের পরিচয় দিলেও রক্ষা হয়নি। এ সময় হামলাকারিরা লাল্টু, স্ত্রী মমতাজ, শ্যালক সেনা সদস্য রফিকুল ও তার স্ত্রী সুমি খাতুনকে মারধর করে। হামলাকারিরা নিজের দোষ ঢাকতে বেগমপুর পুলিশ ও সাংবাদিক মামুনকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা না পেয়ে হামলাকারিদের ওপর চড়াও হয়। এতে ক্ষুব্ধ হয় হামলাকারিরা। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে হামিদুল, বিল্লাল, রহমানসহ ৮/১০ দর্শনা রেল ইয়ার্ড চত্তরে সাংবাদিক মামুনের ওপর হামলা চালায়। হামলাকারিরা মামুনকে বেধরকভাবে পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মামুনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এ ঘটনার প্রতিবাদে গতকালই সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক মামুনের ওপর হামলার সাথে জড়িত আকন্দবাড়িয়া নতুন পাড়ার হামজার ছেলে হামিদুল, জব্বারের ছেলে বিল্লালসহ ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আজ শুক্রবার দামুড়হুদা থানায় এ মামলা দায়ের করা হতে পারে বলে জানিয়েছেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। পরবর্তি কর্মসূচি ঘোষনা করা হতে পারেও বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেছেন, হামলাকারিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ