শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাল্য বিবাহ নিরোধ বিল পাস

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৭ ইং
বাল্য বিবাহ নিরোধ বিল পাস

সমীকরণ ডেস্ক: বিভিন্ন মহলের আপত্তির মুখে বিশেষ প্রেক্ষাপটে কম বয়সে ছেলেমেয়েদের বিয়ের বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭ গতকাল সোমবার সংসদে পাস হয়েছে। বিলের ওপর বিরোধীদলীয় সদস্যের দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিল-সম্পর্কিত নোটিশের ওপর আলোচনা করতে গিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বলেন, সংবিধানে বলা আছে কারও বয়স ১৮ হলে তিনি প্রাপ্তবয়স্ক হবেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ভোটার। ১৮ বছরের আগে কেউ ভোটার হতে পারেন না। সুতরাং এই আইনে প্রাপ্তবয়স্কের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা তাঁর কাছে স্পষ্ট নয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত