রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২০ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে দুই মাদকসেবীকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জামাল খান উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে কাসেম আলীর লিচু বাগান থেকে দুজন মাদকসেবীকে আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন সাহেবনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত বদরুদ্দিনের ছেলে মরজেম হোসেন (৬০) ও হাড়াভাঙ্গা সেন্টারপাড়া গ্রামের মৃত আ. কাদেরের ছেলে লাবলু (৪০)। আটকের পর তাঁদের দেহ তল্লাশি করে মরজেমের কাছে ২০ গ্রাম এবং লাভলুর কাছে গাঁজা পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ মাদক রাখার দায়ে তাঁদের তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান