কার্পাসডাঙ্গায় পাখিভ্যানের চাপায় শিশুর করুণ মৃত্যু
- আপলোড তারিখঃ
২০-০৩-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের উত্তরপাড়ায় পাখিভ্যানের চাপায় তিন বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামের ভগু মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে শিশু মাইশার পিতা মনিরুল বসে ছিলেন। এ সময় মাইশা রাস্তার অপর দিক থেকে তার বাবার কাছে আসার জন্য দৌঁড় দিলে দ্রুতগতিতে একটি পাখিভ্যান এসে শিশুটির গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে শিশুটি রক্তাক্ত জখম হয়। জখম শিশুকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। শিশু মাইশার মৃত্যুর ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহুর রহমান ও ডিএসবির আরজ ঘটনাস্থলে ছুটে যান। গতকাল দুপুরে হুদাপাড়া গ্রামের কবরস্থানে জানাজা শেষে শিশুটির দাফনকার্য সম্পন্ন করা হয়।
কমেন্ট বক্স