রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ১৩৮ বোতল ফেনসিডিলসহ রিপন আটক

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২০ ইং
দর্শনায় ১৩৮ বোতল ফেনসিডিলসহ রিপন আটক
সমীকরণ প্রতিবেদন: দর্শনায় ১৩৮ বোতল ফেনসিডিলসহ রিপন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা থানার অধীনে ছয়ঘরিয়া সাকিনস্থ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক রিপন দর্শনা থানার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ছয়ঘরিয়া দক্ষিণপাড়ার হাবিবের চায়ের দোকানের সামনে মাদকবিরোধী অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬। অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিলসহ রিপন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম কার্ডও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদাকসহ আটক রিপনকে দর্শনা থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান