রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে যশোর পালবাড়ীর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম (৪৫) চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার মৃত সামসুল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে, শহরের শান্তিপাড়ার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম যশোর পালবাড়ীর মোড়ে আত্মগোপন করে আছেন। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদ ফোর্স নিয়ে যশোর থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০১৩ সালের একটি সিআর মামলা হয়। ওই মামলাতে আদালত তাঁকে দুই বছরের সাজা প্রদান করে। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান