রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুন্ডুতে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা আদালতে

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২০ ইং
হরিণাকুন্ডুতে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা আদালতে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাছারীতোলা গ্রামে ছেলের নির্যাতনের শিকার এক বৃদ্ধা মা বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছেন এবং কুলাঙ্গার ছেলের বিচার চেয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কাছারীতোলা গ্রামের মৃত কোরবান শাহ-এর স্ত্রী ছামিরা বেগমকে তার মেজ ছেলে লাভলু শাহ মারধর করেন। এতে তিনি আহত হন। ১০ মার্চ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন মা ছামিরা বেগম। মামলার আরজি থেকে আরও জানা যায় ছেলের নেশার টাকা দিতে অস্বীকার করায় মাকে প্রায় মারধর করতো লাভলু। এর আগে তিনি বিধবা মায়ের গচ্ছিত ৮০ হাজার টাকা ও একটি কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। মা ছমিরা বেগম বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর মেজ ছেলে খারাপ মানুষের সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়ে পড়ে। সে জুয়া খেলে ঘরের জিনিস নষ্ট করে। নেশার টাকা না পেয়ে আমাকে মারধর ও নানাভাবে অত্যাচার নির্যাতন করে। এর আগেও আমি নির্যাতন সহ্য করতে না পেরে হরিণাকুণ্ডু থানায় অভিযোগ করি এবং সেইসময় ওসি মিমাংশা করে দেন। এখন আমি এই নেশাখোর ছেলের বিচার চাই।’ এবিষয়ে বৃদ্ধার মেজ ছেলে লাভলু শাহ বলেন, ‘তুচ্ছ ঘটনায় আমার বড় ভায়ের ইন্ধনে মা আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি মাকে নির্যাতন করিনি।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান