রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান মাসুদসহ আটক ৬

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২০ ইং
আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান মাসুদসহ আটক ৬
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নাশকতা মামলায় বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজসহ ছয়জনকে বিভিন্ন মামলায় আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) স্বপন কুমার দাস, উপপরিদর্শক (এসআই) হাফি, এসআই সিদ্ধার্থ মণ্ডল ও এসআই এখলাছুর রহমান ফোর্স নিয়ে পৃথক অভিযানে তাঁদের আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন নতিডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ, কালিদাশপুর গ্রামের হায়াত আলীর ছেলে মিজানুর রহমান, জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের পচাই মণ্ডলের ছেলে আব্দুর রশিদ, নতিডাঙ্গা গ্রামের মিনা মিয়ার ছেলে মুছা ও হাড়গাড়ি গ্রামের আতিয়ারের ছেলে হাফিজুর রহমান। গতকালই তাঁদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান