শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টগর খেলাধুলা মাদক থেকে দূরে রাখে

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৭ ইং
খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টগর খেলাধুলা মাদক থেকে দূরে রাখে

`received_1863323407290221`খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টগর খেলাধুলা মাদক থেকে দূরে রাখে আকিমুল ইসলাম:`ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল` এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান রাজু মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি। প্রধান অতিথি বলেন, একমাত্র খেলাধুলা মাদক থেকে দূরে রাখে এবং শরীর ও মন সতেজ রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আমীর মজিদ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, মদনা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্য পুরষ্কার তুলে দেণ প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দগণ।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ