শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক তরুণ নাট্যকার ও নির্দেশক আনোয়ার হোসেনের সাথে আলাপচারিতায় কিছুক্ষণ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৭ ইং
দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক তরুণ নাট্যকার ও নির্দেশক আনোয়ার হোসেনের সাথে আলাপচারিতায় কিছুক্ষণ
`User দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক তরুণ নাট্যকার ও নির্দেশক আনোয়ার হোসেনের সাথে আলাপচারিতায় কিছুক্ষণ দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক তরুণ নাট্যকার, লেখক ও নির্দেশক আনোয়ার হোসেনের সাথে আলাপচারিতায় আমাদের দর্শনা বুরে‌্যা প্রধান সাংবাদিক আওয়াল হোসেন। কতদিন থিয়েটারের সাথে আছেন ? ১৯৯০ সাল থেকে দীর্ঘ ২৭ বছর সময় নাট্যজীবনে আপনার কি মনে হয় ? আমার তো মনে হয় এই সেদিন শুরু করলাম। কেন এমনটা মনে হয় ? কিছুই শিখতে পারিনি, শুধু খুঁজেছি তাই মনে হয় এইতো সেদিন নাট্যাঙ্গণে এসেছি। এক সময়তো অনির্বাণের সব নাটকে আপনাকে মঞ্চে দেখা যেত কিন্তু এখন পাই না কেন ? অভিনয় দিয়েই তো শুরু, অভিনয়টা খুব ভালোবাসি কিন্তু নিয়মতি করা হচ্ছে না । অভিনয় না হওয়ার কারণ কি ? এখন একটু আধটু লিখতে চেষ্টা করি এবং নির্দেশনার পুরো কাজটাই করি যার ফলে আর হয়ে উঠে না। তাতে কি পূর্ণতা পাওয়া যায় কিংবা পূরো সন্তুষ্ট থাকেন ? নিজে একটা কিছু নির্মাণ করি। আমার একটি সৃষ্টি অনেক মানুষ কষ্ট করে দেখে, সেটাতো একটা ভালোলাগার ব্যাপার বটেই। তবে অভিনয় নিয়ে যখন সন্তুষ্ট থাকতে পারিনা তখন মনে হয় মঞ্চে উঠি, কিন্তু ভয়ে থাকি আমার অনিয়মিত উপস্থিতির কারণে যদি শো আটকে যায়। কতগুলো নাটক লিখেছেন ? মাত্র একটি পূর্ণ নাটক লিখেছি, গল্পের নাট্যরূপ দিয়েছি ২টি আর নবনাট্যায়ন করেছি ৩টি। কতগুলো নাটকের নির্দেশনা দিয়েছেন ? আমার দল অনির্বাণ থিয়েটার ও দলের বাহিরে মিলে ১১টি অনির্বাণ থিয়েটার নিয়ে কি বলবেন ? অনির্বাণ থিয়েটার একটি পরিপূর্ণ নাটকের দল। দলে অসাধারণ অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলী আছে। একটি নাটক করার জন্য যত রকম উপাদান প্রয়োজন তার সবই প্রায় আছে অনির্বাণে। সবার মধ্যে নতুন কিছু করার একটা প্রচন্ড তাড়না আছে। অনেকেরই দেশী-বিদেশী বহু নাট্য নির্মাতার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। বিদেশী নাটকের দুই একজন নাট্য নির্মাতার নাম বলবেন কি? ভারতের অঞ্জন দত্ত ও প্রবীর গুহ। বাংলাদেশের কামজ্জামান রুনু, জামিল আহম্মেদ, কামাল উদ্দিন নিলুসহ বেশ কিছু নাট্য নির্মাতা ও নির্দেশকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। অনির্বাণের উৎসব আয়োজন সম্পর্কে কি বলবেন ? অনির্বাণের উৎসব আয়োজন ২৫ বছর পেরিয়ে এবার ২৬ বছরে পড়েছে। আমাদের উৎসবের সাথে থাকে মেলার আয়োজন। সবটায় নাটককে ঘিরে। মেলায় অনেক মানুষ একত্র হয়ে দেশের ও দেশের বাহিরের অনেকগুলো নাটক দেখতে পারবে, এটাই মূল উদ্দেশ্য। আপনিতো অনির্বাণের বাহিরেও বিভিন্ন দলে কোন কোন নাটকের নির্দেশনা দিয়েছেন ? অরিন্দম, চুয়াডাঙ্গার নাটক `হিপোক্র্যাট` এবং ঢাকা থিয়েটার মঞ্চের`বীরসা মুন্ডার গান` এবারের উৎসবে অনির্বাণ থিয়েটারের কি নাটক থাকছে ? অনির্বাণ থিয়েটারের নাটক `জিঞ্চু যারা` এর রচনা ও নির্দেশনা উভয়ই আমার । নাটক নিয়ে আর কি ভাবনা ? আমরা একটি স্টুডিও থিয়েটার গড়তে চাই। স্টুডিও থিয়েটার কেন ? নাটকের পরীক্ষা নিরীক্ষার জন্য একটি স্পেস প্রয়োজন। অনির্বাণ দীর্ঘ ৩৪ বছর দর্শনায় নাটকের চর্চা করছে কিন্তু এখনও তেমন একটি স্পেস তৈরী করতে পারিনি। একটি মিলনায়তনের জন্য অনির্বাণ প্রতিষ্ঠার পর থেকেই দাবী করে আসছে। দর্শনায় অনেক দিন পর একটি মিলনায়তন হয়েছে। কিন্তু দুর্ভাগ্য সেটি একেবারেই নাটক প্রদর্শনের উপযোগি না। স্টুডিও থিয়েটার কতদূর ? এই উৎসবে মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্বোধন করার কথা ছিলো। কিন্তু সরকারী একটি অনুষ্ঠানের জন্য তিনি এই নির্দিষ্ট তারিখে আসতে পারছেন না। তবে এই বছরই আমরা তাঁর মাধ্যমে ভিত্তি প্রস্থর স্থাপন করতে চাই। তাহলে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমরা বলতে পারি? দীর্ঘ দিনের লালিত স্বপ্নের বীজ বপন করছি মাত্র। কবে পাতা-কুঁড়ি-ফুল-ফল কবে ফুটবে জানিনা। তবে এটুকু বুঝি সব শুরুরই একটা শেষ আছে। শুরু করলে কোথাও না কোথাও যেয়ে শেষ হবে। দর্শকের জন্য কিছু বলুন ? দর্শক আমাদের থেকে অনেক বিচক্ষণ। এটুকু বলবো থিয়েটার রুচিশীল মানুষের বিনোদন মাধ্যম সারা পৃথিবী জুড়ে। থিয়েটার শুধু আনন্দ দেয় না, থিয়েটার দর্শককে ভাবায়, মঞ্চের শিল্পিদের সাথে দর্শকদের সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে। যা অন্য কোন মাধ্যমে সম্ভব না। সবাইকে বলবো মঞ্চের নাটক দেখুন, নাটকের পৃষ্ঠপোষকতা করুন। আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে জমি বিক্রির ৩ লাখ ৯০ হাজার টাকার নিয়ে ক্রেতার পাল্টা সংবাদ সম্মেলন