
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ, প্রবীণ রাজনীতিক সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। গতকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি সঙ্গীয় ডা. আবু বকর সিদ্দীক, চুয়ায়ডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু ও আরশাদ উদ্দীন জোয়ার্দ্দার চন্দনসহ ইন্ডিয়ান এ্যায়ারলাইন্সের একটি বিমানযোগে কোলকাতা এসে পৌছান। সেখানে কয়েক ঘন্টা বিরতির পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ইন্ডিয়ান এ্যায়ারলাইন্সে অন্য একটি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান তাঁর শ্বশুর জোহা জোয়ার্দ্দার, ডা. দিপু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, চুয়ায়ডাঙ্গা ২ আসনে আ. লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক, এপিএস নাসির উদ্দীনসহ অসংখ্য নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ের গঙ্গা হাসপাতালে তাঁর স্পাইনালের হাড় বৃদ্ধির কারণে শারীরিক সমস্যা বোধ করায় স্পাইনালের বর্ধিত হাড় অপসারণে সফল অস্ত্রোপচার করা হয়।
সমীকরণ প্রতিবেদন