শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতের চেন্নাইয়ে হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সফল অস্ত্রোপচার দ্রুত সুস্থ্যতার প্রত্যাশা চিকিৎসকের

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০১৭ ইং
ভারতের চেন্নাইয়ে হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সফল অস্ত্রোপচার দ্রুত সুস্থ্যতার প্রত্যাশা চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় হুইপ জননেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির স্পাইনালের বর্ধিত হাড় অপসারণে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।  গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ভারতের চেন্নাইয়ের কৈয়মবাটোরের গঙ্গা হাসপাতালে অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস রাজা সেকরন এই অস্ত্রোপচার করেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চিকিৎসক অধ্যাপক এস রাজা সেকরনের উদ্ধৃতি দিয়ে গঙ্গা হাসপাতাল থেকে জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে এইচডিইউ’তে পর্যবেক্ষনে রাখা হয়েছে। চিকিৎসকের পর্যবেক্ষণ শেষে আজ তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। তিনি হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির সুস্থ্যতা কামনা করে চুয়াডাঙ্গা জেলাবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ