শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদীতে সন্ধ্যারাতে ডিবি পুলিশের অভিযান কুষ্টিয়া ইবির ২ জন ইয়াবাসহ গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৭ ইং
আলমডাঙ্গার হারদীতে সন্ধ্যারাতে ডিবি পুলিশের অভিযান কুষ্টিয়া ইবির ২ জন ইয়াবাসহ গ্রেফতার

`DSC01910`

আলমডাঙ্গা অফিস: গতকাল সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অভিযানে আলমডাঙ্গার হারদী এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার এসআই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্স নিয়ে হারদী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের মানোয়ার হোসেনের ছেলে আসাদুর রহমান (৩৫) ও ফকিরাবাজ গ্রামের মৃত আইনাল হক প্রামানিকের ছেলে আব্দুস সুবহান (৩৬)কে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ১৪ পিস ইয়াবা, আসাদুলের কাছ থেকে ১৭শ টাকা, সুবহানের কাছ থেকে ৪হাজার ৫শ ৬২ টাকা ও ২৭টি ১ টাকার স্বর্ণালী কয়েন, ৩টি মোবাইল ফোন ও সিডিআই ১০০ সিসি মেহেরপুর-এ-৩৯০ জব্দ করে। সংশ্লিষ্ট মামলায় আজ বুধবার তাদেরকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ