সরোজগঞ্জের পৃথক স্থানে গাঁজাসহ তিনজন আটক
- আপলোড তারিখঃ
১৭-০১-২০২০
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৭ শ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পাঁচমাইল বাজারে আহসানের চায়ের দোকানের পাশে থেকে ৫ শ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি ঝিনাইদহের ডাকবাংলার বাতপুকুর গ্রামের ফরজ মালিতা ওরফে খোরশেদের ছেলে আব্দুল কুদ্দুস (৪২)। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। এদিকে, গত বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের কানাই দাসের ছেলে ওরজুন দাস (৪৫) ও সন্তোষ দাস (৫০) নামের দুইভাইকে ২ শ গ্রাম গাঁজাসহ নিজ গ্রাম ধুতুরহাট থেকে পুলিশ আটক করে।
কমেন্ট বক্স