মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে আহত
- আপলোড তারিখঃ
১৩-০১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরের গোভিপুরগ্রামে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে আহত হয়েছেন। গত শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মা রুপালি খাতুনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং ছেলে ফয়সালকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের সার্থক আলী তাঁর স্ত্রী রুপালি ও ছেলে ফয়সালকে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর আসছিলেন। পথের মধ্যে গোভিপুর গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তাঁর স্ত্রী রুপালি ও ছেলে ফয়সাল আহত হয়।
কমেন্ট বক্স