সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার সুলতানপুরে ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২০ ইং
দামুড়হুদার সুলতানপুরে ফেনসিডিলসহ যুবক আটক
দর্শনা অফিস: দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা দুইটার দিকে দামুড়হুদা উপজেলার সুলতানপুর থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক জাহিদ পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের তহির উদ্দিনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মারুফ হোসেন ফোর্স নিয়ে গতকাল বেলা দুইটার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ৬ বোতল ফেনসিডিলসহ একই এলাকার তহির উদ্দিনের ছেলে জাহিদ হাসানকে (২২) আটক করেন তিনি। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় জাহিদকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।


কমেন্ট বক্স