সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইয়াবাসহ শাহারুল আটক

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২০ ইং
দর্শনায় ইয়াবাসহ শাহারুল আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছেন। আটক শাহারুল ইসলাম (২৮) দর্শনা ছয়ঘরিয়ার লুৎফর আলীর ছেলে। গতকাল শুক্রবার রাত সাতটার দিকে তাঁকে রেল ওয়ার্ড় এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে থানার এসআই রাম প্রসাদ, পিএসআই মাহমুদুল ও এএসআই রমেন সরকার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা রেল ইয়ার্ডে অভিযান চালিয়ে উপজেলার দর্শনা ছয়ঘরিয়া গ্রামের লুৎফর আলীর ছেলে শাহরুলকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক শাহারুলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান