সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চাপাতিসহ নূরনগরের বাকের আটক

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় চাপাতিসহ নূরনগরের বাকের আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় চাপাতিসহ বাকের নামের এক যুবককে আটক করেছে শহর ফাঁড়ির পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের নুরনগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক বাকের নূরনগর এলাকার মৃত সুসাহেব আলীর ছেলে। জানা যায়, গোপন সূত্রে সদর থানার পুলিশ জানতে পারে শহরের নূরনগর এলাকায় দেশীয় চাপাতিসহ কয়েকজন যুবক অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মদ্যপ অবস্থায় দেশীয় ধারালো চাপাতিসহ বাকেরকে আটক করে পুলিশ। পরে তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গতকাল রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক বাকেরকে সদর থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দেশীয় অস্ত্রসহ তাঁরা কেন অবস্থান করছিল, তার সঠিক কারণ অনুসন্ধানপূর্বক তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান