সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আলোচিত নারী ফুলি আটক

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আলোচিত নারী ফুলি আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া থেকে ফেনসিডিলসহ ফুলমতি ওরফে ফুলি (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেগমপুর ফাঁড়ির পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আকন্দবাড়িয়া বটতলা নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়। আটক ফুলি মাগুরা সদর উপজেলার বড়ুনতৈল গ্রামের সাদেক মণ্ডলের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আকন্দবাড়িয়া বটতলা মোড় নামক স্থানে এক নারী মাদক দ্রব্যসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করেন। এ সময় তাঁর শরীর তল্লাশি করে হাতে থাকা একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পরে আটক ওই নারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান