দর্শনায় ফেনসিডিলসহ নাস্তিুপরের ইয়াকুব আটক
- আপলোড তারিখঃ
০৯-০১-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ বোতল ফেনসিডিলসহ ইয়াকুব আলী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আটটার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পুরাতন বাজার-সংলগ্ন জনতা পোল্ট্রি ফিড দোকানের সামনে থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক ইয়াকুব আলী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মারুফ হোসেন ফোর্স নিয়ে গতকাল রাত আটটার দিকে দর্শনা পৌর এলাকার দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পুরাতন বাজার-সংলগ্ন জনতা পোল্ট্রি ফিড দোকানের সামনে রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ৮ বোতল ফেনসিডিলসহ পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইয়াকুব আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তিনি। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।
কমেন্ট বক্স