সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইজি পদক পেলেন ইন্সপেক্টর শেখ মাহাবুব

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২০ ইং
আইজি পদক পেলেন ইন্সপেক্টর শেখ মাহাবুব
আলোচিত মাদ্রাসাছাত্র আবির হত্যা মামলায় আসামি শনাক্ত করায় দর্শনা অফিস: দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহাবুবুর রহমান আইজি পদক পেয়েছেন। গত রোববার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নিজ হাতে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শেখ মাহাবুবুর রহমানকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজি পদকের ব্যাচ পরিয়ে দেন। উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আলোচিত মাদ্রাসাছাত্র আবির হত্যা মামলায় আসামি শনাক্ত করা ও একই উপজেলার হাড়োয়াকান্দি গ্রামের ডাকাতি মামলার সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘটন করায় জন্য তিনি এ পদকে ভূষিত হন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান