সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২০ ইং
উথলীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১ শ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান (২৮) উপজেলার হরিহরনগর গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা অফিস এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ও ইবনে খালিদ হোসেন ফোর্স নিয়ে উথলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তথ্য অনুযায়ী ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা রাকিবুলকে গ্রেপ্তার করেন তাঁরা। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার আসামিকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান