চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- আপলোড তারিখঃ
০৭-০১-২০২০
ইং
ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির আয়োজনে
রোকনুজ্জামান রোকন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করেছে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতি। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা তিনটায় ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি হাজি মো. আমির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি সরদার আল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, ডা. আফছার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও আলুকদিয়া ইউপির চেয়ারম্যান ইসলাম উদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি কামাল হোসেন জোয়ার্দ্দার, সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, ক্রিড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, দপ্তর সম্পাদক আবুল হাসেম, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, শাহ আলম সনি, ফাইজার চৌধুরী এবং রফিক রহমান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ পর্ব শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকেও ফুল দিয়ে অভিনন্দন জানানো হলে সাংবাদিক ও দোকান মালিক সমিতির মধ্যে এক আনন্দের মেলবন্ধন সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময় শেষে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তির সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি হাজি মো. আমির হোসেন। সূচনা বক্তব্যে তিনি বাজারের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় বাজারের নিরাপত্তার জন্য একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, ব্যবসায়ীদের অর্থ নিরাপদে লেনদেনের জন্য একটি ব্যাংক স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি।
পরে সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ অতিথিদের বক্তব্য শেষে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন তাঁর বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে এ ধরনের ‘সমস্যা ও সম্ভাবনাপূর্ণ’ আলোচনা অত্যন্ত মহতী উদ্যোগ। পুলিশ ক্যাম্প ও ব্যাংক স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলে এ সময় জানান তিনি।
কমেন্ট বক্স