সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২০ ইং
মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আব্দুস সাত্তার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। আব্দুস সাত্তার মেহেরপুর শহরের নতুন পোস্ট অফিস পাড়ার কাউসার আলীর ছেলে। গতক রোববার রাতে তাঁকে আটক করা হয়। জানা গেছে, ঘটনার সময় মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর শহরের পোস্ট অফিসের প্রধান গেট থেকে আব্দুস সাত্তারকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান