সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২০ ইং
মেহেরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। সদর উপজেলা যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, যাচাই-বাছাই কমিটির সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। প্রথম দিনে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোট ৪১ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান