সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইউএনওর দেওয়া সাইকেল নিয়ে স্কুলে গেলেন ইতি!

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২০ ইং
ইউএনওর দেওয়া সাইকেল নিয়ে স্কুলে গেলেন ইতি!
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদে সংবর্ধিত হলেন স্বর্ণকন্যা বিশেষ প্রতিবেদক: এসএ গেমসের আর্চারিতে তিনটি স্বর্ণপদক জয়ী তিরন্দাজ ইতি খাতুনকে সংবর্ধনা জানিয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি ইতি খাতুনকে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর তাঁর কৃতিত্বের প্রশংসা ও উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী আলম মিলি, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যকরি কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সোহেল আকরাম প্রমুখ। বক্তব্য পর্ব শেষে স্বর্ণকন্যা ইতি খাতুনকে একটি বাইসাইকেল উপহার দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। এ ছাড়াও তাঁর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে দুর্যোগসহনীয় একটি ঘর উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এদিকে, নতুন বাইসাইকেল পেয়ে ইতি ছুটে যান তাঁর শৈশব কাটানো প্রভাতি খাতুন সরকারি প্রাথমিক বিদ্যলয়ে। সেখানে কিছু সময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দমুখর সময় পার করেন তিনি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান