‘দর্শনায় যুদ্ধকালীন সময়ের অনেক ইতিহাস এখনও অজানা’
- আপলোড তারিখঃ
০৫-০১-২০২০
ইং
দর্শনায় পাঠানো বঙ্গবন্ধুর স্বাক্ষরিত চিঠি জাতীয় জাদুঘরে সংরক্ষিত হওয়ায় আলোচনা সভা
দর্শনা অফিস:
দেশের জাতীয় যাদুঘর গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বাক্ষ্য বহন করে। এখানে সংরক্ষণ করা আছে দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নির্দেশনাসমূহ। তেমনই গত ডিসেম্বরে বিজয়ের মাসে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আরও একটি নিদর্শনা সংরক্ষিত হলো জাতীয় জাদুঘরে। বঙ্গবন্ধু স্বাক্ষরিত চিঠিটি ১৯৭৩ সালের ২১ সেপ্টেম্বর পাঠানো হয়েছিল দর্শনার মাহফুজুর রহমান মন্জুর পিতা শহীদ মহসিন আলীর স্ত্রী হাবিবা খাতুনের কাছে। বঙ্গবন্ধুর চিঠি অবহিতকরণ ও জাতীয় জাদুঘরে চিঠি হস্তান্তর বিষয়ে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মন্জুর মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কমরেড শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমির হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিম, জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, দর্শনা প্রেসব্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাবেক সম্পাদক হারুন রাজু, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য এফ এ আলমগীর, সাবেক সাধারণ আহসান হাবিব মামুন, সাংবাদিক ওয়াসিম রয়েল, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় শহীদ মহসীন আলীর সন্তান মাহফুজুর রহমান মন্জু বলেন, মুক্তিযুদ্ধো চলাকালীন সময়ের অনেক ইতিহাস এখনও অজানা রয়েছে। ১৯৭১ সালের ৩১ মার্চ মাহফুজুর রহমান মন্জুর পিতা রেলওয়ের এসিআর আইটিটি মহসিন আলীকে পাক হানাদাররা খুলনা স্টেশনের পাশে নির্মমভাবে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে ১৯৭৩ সালের ২১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্বাক্ষরিত একটি চিঠি মাহফুজুর রহমান মন্জুর পিতা মহসিন আলীর স্ত্রী হাবিবা খাতুনের বরাবর প্রেরণ করেন বঙ্গবন্ধু। শহীদ মহসিন আলীর স্ত্রী হাবিবা খাতুনকে ১ (এক হাজার) টাকা ওই চিঠির মাধ্যমে সরাসরি প্রেরণ করেন। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর মহসিন আলীর ছেলে মাহফুজুর রহমান মন্জু আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরের মহাপরিচালক রিয়াজ আহম্মেদ বরাবর বঙ্গবন্ধুর চিঠিটি হস্তান্তর করেন। বর্তমানে চিঠিটি ফ্রেমে জাতীয় জাদুঘরে শোভা পাচ্ছে। এছাড়া পরবর্তীতে শহীদ মহসিন আলীর ব্যবহৃত স্মৃতিস্বরুপ একটি ওভার কোট, বিছানার চাঁদরসহ অন্য জিনিসপত্র জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ গ্রহণ করবেন বলে মাহফুজুর রহমান মন্জু জানান।
কমেন্ট বক্স