সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তরুণীকে ধর্ষণের দায়ে সেই এসআই কারাগারে

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২০ ইং
তরুণীকে ধর্ষণের দায়ে সেই এসআই কারাগারে
সমীকরণ প্রতিবেদন: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় মিরপুর মডেল থানার এসআই আব্দুর রকিব খান বাপ্পীকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রেজাউল করিম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন শুনানির জন্য দিন ধার্যের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ৭ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন। এদিকে একই আদালত আগামী ২৬ জানুয়ারি মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করে দেন। এর আগে বৃহস্পতিবার রাতে আব্দুর রকিব খান বাপ্পীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী থানায় মামলা করেন। তরুণীর অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাপ্পী আগারগাঁও এলাকার একটি বাসায় তাকে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে তাকে কিছু গোপন ভিডিও দেখান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন বাপ্পী। এ নিয়ে তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। ওই তরুণী আরও বলেন, গত পাঁচ বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। সে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি বাপ্পী বিয়ে না করার জন্য টালবাহানা করছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান