শিগগিরই আসছে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২০
ইং
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বর্ধিত সভা করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ। গতকাল শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ আয়োজন করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা লালা, কার্যকরী কমিটির সদস্য শেখ মিমন আহমেদ শাহিনসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির।
সভা থেকে শিগগিরই জেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া কেন্দ্রীয় নির্দেশনা, সাংগঠনিক কার্যক্রম ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।
কমেন্ট বক্স