আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মেহেরপুর জেলার আংশিক ও চুয়াডাঙ্গা জেলাজুড়ে আজ সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে দর্শনা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের এজিএম (কম) অমিত দাস জানান, মেইনটেন্স কার্যক্রমের কারণে আজ সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেহেরপুর জেলার আংশিক (গাংনী উপজেলা বাদে) মেহেরপুর পল্লী বিদ্যুতের আওতাধীন সব উপকেন্দ্রে ও চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার সব উপকেন্দ্রে বৈদ্যুতিক মেইনটেন্স কার্যক্রমের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে বিকেল চারটার পর থেকে আবারও ধারাবাহিকভাবে গ্রাহকরা বিদ্যুৎ পাবেন।
কমেন্ট বক্স