ছাত্রদলের সংশোধনী:
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২০
ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ১ জানুয়ারি বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা।
উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সংবাদে ওপরে উল্লেখিত অতিথিদের নাম অনিচ্ছাকৃতভাবে জেলা ছাত্রদলের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এড়িয়ে যায়। এ জন্য চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সম্মানিত অতিথিদের নাম উল্লেখ করে একটি সংশোধনী পাঠায়।
কমেন্ট বক্স