পিইসিতে জাতীয় মেধা তালিকায় কার্পাসডাঙ্গার মেয়ে তাসনিম
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার মেয়ে আফিফা তাসনিম জুঁই ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফলে জাতীয় মেধা তালিকায় ২০তম স্থান অধিকার করেছে। সে কার্পাসডাঙ্গা ইসলামী প্রি-ক্যাডেট বেবি টিচিং সেন্টার থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পায়। তার সর্বমোট নম্বর ৫৭৬। সে কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন ও মোছা. সাবিকুন্নাহারের জ্যেষ্ঠ কন্যা। তার সার্বজনীন জীবনের সফলতা কামনা করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
কমেন্ট বক্স