সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বন্ধুদের ইয়ার্কিতে শিশুর আত্মহত্যা!

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২০ ইং
বন্ধুদের ইয়ার্কিতে শিশুর আত্মহত্যা!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হারদী কাঠাভাঙ্গায় পিইসিতে ফেল করার কথা শুনে ১২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত ৩১ ডিসেম্বর কাঠাভাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে রাজীব (১২) পরীক্ষার ফলাফল জানতে বাড়ি থেকে বের হয়। পথের মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা হলে বন্ধুরা রাজীবকে ইয়ার্কির ছলে জানায় রাজীব ফেল করেছে। রাজীব ফেল করার কথা শুনে অভিমান করে বাড়ি ফিরে যায় এবং একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাত পর্যন্ত বাড়ি না ফিরলে তার মা-বাবা ও পরিবারের লোকজন গ্রামের সব জায়গায় খোঁজাখুঁজি করেন, পরে মাইকিং করেন। এরপর গতকাল বুধবার সকালের দিকে কাঠাভাঙ্গা গ্রামের কামাল উদ্দিন তাঁর পানের বরজে গেলে তিনি দেখতে পান, রাজিব পানের বরজের বেড়ার আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। এরপর কামাল উদ্দিন তাৎক্ষণিক গ্রামের লোকজনকে খবর দিলে গ্রামের লোকেরা দুর্লভপুর ফাঁড়ি ইনচার্জ জামালকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। রাজীবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামের লোকজন ওসির কাছে লিখিত দিয়ে লাশের ময়নাতদন্ত না করে দাফনকার্য সম্পন্ন করেন। উল্লেখ্য, রাজীব পিইসি পরীক্ষায় উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান